পৃষ্ঠা

Showing posts with label Home Page. Show all posts
Showing posts with label Home Page. Show all posts

Wednesday, May 6, 2015

Professional discussion program

To all Dentists around the Rangpur City 

It's our pleasure to invite you to share dental knowledge through our Open discussion, case studies, case presentation, techniques, and practical clinical tips, Video case presentation, accepting the wide range of clinical ideas coming from our colleagues.

The purpose of this open discussion program is to ethical and professional responsibility, professionalism in dentistry and stimulate reflection on common ethical problems, to promoting referral system in dental practice. 

Feel free to invite all of your dental friends (in Rangpur City) ; it's open & totally free.

Arranged by-- LEAD ( Learning Ethical & Advance Dentistry )

Time schedule:
Sunday (Per week)
8:30 AM to 10:00 AM

For more info-- 01987351689

Thursday, February 12, 2015

ব্রাশের ক্ষেত্রে ১০ টি সাধারণ ভুল--

 অনেকেই বলেন , আমরাতো প্রতিদিনই ব্রাশ করি তবু কেন আমাদের দাঁতের সমস্যা হয়?
দেখুনতো নীচের কোন পয়েন্টটি আপনি বাদ দিয়ে যাচ্ছেন?!


ব্রাশের ক্ষেত্রে ১০ টি সাধারণ ভুল--

১। সঠিক টুথব্রাশ ব্যাবহার না করা।
২। টুথব্রাশের সঠিক ব্রিসল নির্বাচন না করা।
৩। খুব দীর্ঘসময় বা খুব অল্পসময় দাঁত ব্রাশ করা।
৪। প্রতিবারই একই দিক থেকে ব্রাশ আরম্ভ করা।
৫। খুব আস্তে বা খুব জোরে ব্রাশ করা।
৬। সঠিক পদ্ধতিতে ব্রাশ না করা।
৭। দাঁতের ভেতরের অংশে/পেছনের দিকে ব্রাশ না করা।
৮। ব্রাশ করে ভালভাবে পর্যাপ্ত পরিমাণে কুলি না করা।
৯। ব্রাশ ভেজা অবস্থায় ফেলে রাখা [ব্রাশ না শুকানো]
১০।রাতে ব্রাশ করে আবার মধ্যরাতে হালকা নাস্তা করা।

 ১১।২-৩ মাস পর ব্রাশ পরিবর্তন না করা।
১২।ছাই,কয়লা, পাউডার বা শক্ত কিছু দিয়ে ব্রাশ করা।

 আপনি চাইলে সবাইকে সচেতন করতে পারেন, পোস্টটি শেয়ার করার মাধ্যমে।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।

Monday, February 2, 2015

::::::: সময় থাকতে দাঁতের যত্ন নিন :::::::

দাঁত অমূল্য সম্পদ। খাবার চিবানো কিংবা কথা বলতে সাহায্য করা ছাড়াও ভুবন ভোলানো হাসি তৈরিতে দাঁতের জুড়ি নেই। দাঁতের বাইরের ঝকঝকে সাদা আবরণকে বলা হয় এনামেল। এ এনামেল দাঁতকে প্রতিরক্ষা দেয় বিভিন্নভাবে। তাই এনামেল ক্ষতিগ্রস্ত হলে দাঁতের আসল গঠনই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায়। দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এমন একটি রোগ হচ্ছে ডেন্টাল ক্যারিজ। দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিজের (tooth decay/dental caries/দন্তক্ষয়) অন্যতম কারণ হচ্ছে ডেন্টাল প্লাক। দাঁতের গায়ের এ ময়লা আস্তরণ দাঁত ব্রাশ করে দূর করা সম্ভব হয় না। এ জন্য দাঁত স্কেলিং করতে হয়। কিন্তু অনেকেরই ধারণা দাঁত স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়। কেউ কেউ ভাবেন এতে দাঁত পাতলা হয়ে যায়, দাঁত ভঙ্গুর হয়ে পড়ে।আবার কেউ কেউ মনে করেন যে স্কালিং করলে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যাই, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, দাঁত স্কেলিং   স্কেলিং (Scaling)   করালে দাঁতের ক্ষতি হয় না কিংবা দাঁত পাতলা হয়ে যায় না। বরং স্কেলিং (Scaling) না করার ফলে দাঁতের গোঁড়ায় ক্যালকুলাস বা পাথর জমতে জমতে মাড়ি নিচের দিকে নামতে থাকে, স্কেলিং করে পরিস্কার করলে ওটা দৃশ্যমান হয় মাত্র। বিশেষজ্ঞরা মনে করেন, এতে করে দাঁত পরিষ্কার হয় এবং মুখে দুর্গন্ধ থাকে না। এবং দাঁত ও মাড়ি ভাল থাকে, দাঁত রক্ষা পায়  দন্তক্ষয় এর মতো বেশকিছু ক্ষতির আশঙ্কা থেকে।

আজকাল দাঁত স্কেলিং  করার জন্য আলট্রাসনিক স্কেলিং পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এটি একটি সহজ ও নিরাপদ পদ্ধতি। এ পদ্ধতিতে দাঁতের গায়ে লেগে থাকা ডেন্টাল প্লাক/দাঁতের পাথর ও দাগ দূর করা যায়। দাঁতের এ দাগ এটা-সেটা দিয়ে তোলা উচিত নয় বরং তাতেই দাঁতের ক্ষতি হতে পারে।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন সবাই...।।
 ডা. তুহিন শর্মা
 ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার
       (সনোল্যাবের পাশে)
        ধাপ, জেল রোড; রংপুর।

আপনার সোনা মণির জন্য দাঁতের যত্নে ৭ টি টিপস

আপনার আদরের সোনা মণির জন্য দাঁতের যত্নে (tooth care) ৭ টি টিপস (tips).........

১। আপনার শিশুর দুধ দাঁত না উঠলেও ফিডার বা দুধ খাওয়ানোর পরে পরিস্কার ভেজা সুতি কাপড় বা ভেজা গজ দিয়ে মাড়ি পরিস্কার করে দিবেন।

২।অধিকাংশ অভিভাবকই মনে করেন যে বাচ্চাদের দুধ দাঁতের যত্নের প্রয়োজন নেই,কারন দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী বা আসল দাঁত উঠবে। ভুল ধারণা। কারন দুধ দাঁতই স্থায়ী বা আসল দাঁত ওঠার জায়গা ধরে রাখে,যে দাঁত দিয়ে আপনার শিশু খাবার খাবে বা কথা বলবে। দুধ দাঁত যদি নির্দিষ্ট সময়ের আগে ক্ষয় হয়ে যায়, মাড়িতে ইনফেক্বেশন হয় বা পড়ে যায় তবে স্থায়ী বা আসল দাঁত ওঠার সময় বেশি জায়গা পেয়ে আঁকাবাঁকা হয়ে উঠতে পারে।

৩। সাধারনত বাচ্চাদের নিচের মাড়ির সামনের ২ টা দাঁত প্রথমে ওঠে। তখন থেকেই যে কোন কিছু খাবার পর দাঁত ও মাড়ি মুছে দিবেন।কখনই দীর্ঘ সময়ের জন্য বাচ্চাকে ফিডার মুখে নিয়ে থাকতে দিবেন না এবং ফিডার মুখে নিয়ে যেন ঘুমিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। নতুবা ক্যারিজ হয়ে দাঁতে ক্যাভিটি বা গর্ত হয়ে যাবে সহজেই।

৪। অধিকাংশ শিশু খাদ্য খাওয়ার পর পানি দিয়েই পরিস্কার হয়ে যায়,তবে যত দ্রুত সম্ভব (২৪ মাস পর)বাচ্চাকে ব্রাশের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ব্রাশ অবশ্যই নরম হতে হবে।

৫। পারতপক্ষে চকলেট,মিমি,কেক,জুস নিয়মিত না খাওয়াতে চেষ্টা করবেন। হঠাৎ কখনো খেলে ভাল করে পরিস্কার করে দিবেন এবং পানি খাওয়াবেন।

৬। বাচ্চার বয়স যখন কমপক্ষে ৩ বছর হবে যখন সে টুথপেস্ট গিলে ফেলার পর্যায়ে নেই তখন তার ব্রাশে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিন। ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করার জন্য জরুরী।

৭। আমেরিকান ডেন্টাল এসোসিয়েসনের মতে বাচ্চার দাঁতের নিয়মিত চেকআপ ১ বছর হওয়ার পরই করানো উচিত। কিন্তু অধিকাংশ চিলড্রেন ডেন্টিস্ট এর মতে ৩ বছরের পরে বাচ্চাকে ডেন্টিস্ট এর কাছে নিয়ে চেকআপ করানো উচিত ,এর আগে পর্যন্ত ঘরেই যত্ন নিতে পারেন।

যদি আপনি আপনার আদরের শিশুটিকে ছোট বেলা থেকেই দাঁতের যত্ন নিতে শেখান তবে সে এটা অভ্যাসে পরিণত করবে, ফলে আপনার সোনামণির দাঁত হবে সুস্থ, সবল ও হাস্যজ্জল।
 আপনিও চাইলে সবাইকে সচেতন করতে পারেন, পোস্টটি শেয়ার করার মাধ্যমে।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আপনার শিশুর দিকে খেয়াল রাখুন।
 ধন্যবাদ সবাইকে।

ডা. তুহিন শর্মা
বিডিএস (ডি ইউ),পি.জি.টি (এস.এস.এইচ),ঢাকা।
ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার
       (সনোল্যাবের পাশে)
        ধাপ, জেল রোড; রংপুর।

Friday, January 30, 2015

ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার পূর্বে যা করতে পারেন ঃ

http://dentaltreatmentbd.blogspot.com/p/static-home-page.html 

মাড়ি বা দাঁতের আঘাতজনিত ব্যাথা অথবা আপনার ক্ষয়প্রাপ্ত দাঁতে খাবার খাওয়ার সময় সৃষ্ট ব্যাথা খুবই যন্ত্রণাদায়ক।ব্যাথা আরো বাড়তে পারে যদি দাঁত ও মাড়িতে খাদ্যকনা লেগে থাকে।যদি ভালোভাবে ব্রাশ ও ফ্লস না করেন তবে লেগেথাকা খাদ্যকনায় ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করবে এবং মাড়ি ও দাঁতে রোগসংক্রমণ করবে,এমনকি ফোঁড়া বা পুঁজ ও হতে পারে।

ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার পূর্বে যা করতে পারেন ঃ


১। কুসুম গরম পানির সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে দিনে ৭-৮ বার কুলি করুন,এতে রোগাক্রান্ত দাঁতটি ভালো না হলেও ফুলে যাওয়া মাড়িতে আরামবোধ হবে।
২। গর্ত হওয়া দাঁতে খাবার আটকে যাওয়ার ফলে ব্যাথা হলে ভালো করে ব্রাশ করুন ও ১ নং নিয়ম অনুসরণ করুন।
৩। যদি কোন ফিলিং পড়ে যাওয়ার জন্য ব্যাথা হয় তবে ওই স্থানে তুলা দিয়ে সামান্য লবঙ্গ তেল দিয়ে রাখতে পারেন,এতে ব্যাথা সাময়িকভাবে কমে যাবে।
৪। এবার দ্রুত আপনার ডেন্টিস্টের (Dentist) শরণাপন্ন হন।

আপনার ডেন্টিস্ট যা করবেনঃ

১। প্রথমে আপনার দাঁত ব্যাথার ইতিহাস শুনতে চাবেন, যেমন কতদিন থেকে ব্যাথা,ব্যাথাটা কি সবসময় করে নাকি কোন কিছু খাওয়ার সময়,ব্যাথা হলে মাথা,কানসহ ব্যাথা করে কিনা?,ঠাণ্ডা বা গরম পানিতে দাঁত শিরশির করে কিনা,পূর্বে দাঁতের অন্যকোন চিকিৎসা করেছিলেন কিনা ইত্যাদি।
২। যদি আপনার দাঁতে সামান্য গর্ত হয়ে থাকে বা পূর্বে করা কোন ফিলিং উঠে যায় বা দুর্বল হয়ে যায় তবে ফিলিং করে দিতে পারেন, দাঁতের গোঁড়ায় পাথর জমলে তা স্কেলিং স্কেলিং (Scaling) এর মাধ্যমে পরিষ্কার করে দিতে পারেন।
৩। দাঁতে কোন বড় গর্ত হয়ে থাকে তবে তা রুট ক্যানাল চিকিৎসার (Root Canal Treatment) মাধ্যমে ব্যাথামুক্ত করতে পারেন।পরবর্তীতে তা ক্যাপ করে সংরক্ষণ করতে পারেন।
৪। যদি মাড়িতে পুঁজ হয়ে ফুলে যায় তবে পুঁজ বের করে সেলাইন ড্রেসিং দিতে পারেন এবং ওই দাঁতে রুট ক্যানেল করার কথা বলতে পারেন।চিকিৎসা চলাকালীন এক্স-রে করার প্রয়োজন হতে পারে।
৫। এন্টিবায়োটিক,ব্যাথা নিবারক ও গ্যাস্ট্রিকের ওষুধ ব্যাবস্থাপত্রে দিতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ও কোনপ্রকার ব্যাথার ওষুধ খাবেন না।।
মনে রাখবেন,মাড়ি ফুলে গেলে তা অবহেলা করবেন না, দীর্ঘদিন এভাবে থাকলে তা বড় রকমের অসুখ এমনকি আপনার মূল্যবান জীবনও ঝুঁকির মুখে পরতে পারে।। 




ডা. তুহিন শর্মা
বিডিএস (ডি ইউ)
মেডিনোভা ডেন্টাল কেয়ার

Thursday, January 29, 2015

তথ্য গোপন করবেন না

তথ্য গোপন করবেন না ঃ

নিজের ভালো চিকিৎসার স্বার্থেই আপনি আপনার
ডেন্টাল সার্জন / ডেন্টিস্ট’ (Dentist) এর কাছে কোন তথ্য
লুকাবেন না । যে তথ্যগুলো অবশ্যই বলবেন তা হলো:

১। আপনার রোগের পূর্ণ ইতিহাস; যেমন কতদিন
থেকে আপনার দাঁতের ব্যাথা, পূর্বে অন্য কোথাও উক্ত
দাঁতের কোন চিকিৎসা করেছিলেন কিনা?,
করলে কী করেছিলেন বা পূর্বের কোন প্রেস্ক্রিপসন...
থাকলে দেখাবেন।।

২। আপনার হার্টের কোন সমস্যা আছে কিনা বা কোন
মেজর অপারেশন হয়েছিল কিনা তা বলবেন।।

৩। আপনার শরীরের কোন অংশ কাটা গেলে যদি প্রচুর
পরিমাণে রক্তপাত হয় বা সহজে রক্তপড়া বন্ধ না হয়
তবে তা বলবেন।।

৪। আপনি অন্যকোন রোগের ওষুধ খাচ্ছেন
কিনা [ বিশেষ করে এসপিরিন জাতীয় যেমন
ইকস্প্রিন ], খেলে ওষুধের নাম বা প্রেস্ক্রিপসন
দেখাবেন।।

৫। আপনার কিডনির কোন
সমস্যা আছে কিনা [যা আপনি জানেন] তা বলবেন।।

৬। আপনার যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,
বাতজ্বর, এ্যাজমা বা হাঁপানি থাকে তবে তা নিজ
থেকে অবশ্যই জানাবেন।।

৭। আপনার যদি জন্ডিস হয়ে থাকে বা ২ মাস
আগে হয়েছিল এমন হয় তবে তা আপনি অবশ্যই
জানাবেন।।

৮। আপনি যদি জানেন যে, আপনি HIV পজিটিভ
তবে তা জানাতে দ্বিধাবোধ করবেন না।।

৯। মায়েদের ক্ষেত্রে যদি কেউ গর্ভবতী থাকেন,
বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এমন হয়
তবে তা আপনার ডেন্টিস্ট কে জানাতে ভুলবেন না।।

আপনি চাইলে সবাইকে সচেতন করতে পারেন,
পোস্টটি শেয়ার করার মাধ্যমে।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল
রাখুন। ধন্যবাদ সবাইকে।

ডা. তুহিন শর্মা 

ডেন্টাল সার্জন (Dentist) 

Wednesday, January 28, 2015

Dental Care -- How to do you take care of your tooth?

Don't stop smile,it's heaven
Dentist say that the most important part of your tooth care happens at home. Brushing & flossing properly, can help prevent dental caries/tooth decay, gum & periodontal disease.

If you are like most people, you don't exactly look forward to facing a dentist's drill. So, wouldn't it be better to prevent cavities before they begin?

Primary dental care is more important for your tooth. However checkup your tooth twice a year by your dentist.




Medinova-dental-care-Rangpur